"বাবুল সুপ্রিয় নিখোঁজ" পোস্টার - The News Lion

"বাবুল সুপ্রিয় নিখোঁজ" পোস্টার

 


দি নিউজ লায়ন;   বিপদের সময় আসানসোলের মানুষ তাকে পাশে পায়নি। এমনকি করোনা মহামারীতে দেখা মেলেনি তাঁর। ভোটের পর একবার এসেছিলেন, হাফপ্যান্ট পরে রেলের ফিতে কাটতে। মানুষের কাছে যাননি। এবার তাই জামুরিয়াতে  নিখোঁজ পোস্টার পড়ল আসানসোল সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের নামে। জামুরিয়া নাগরিকবৃন্দের  নামে দেওয়া ওই পোস্টারগুলো জামুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দেখতে পাওয়া যায়। নিখোঁজ বাবুল সুপ্রিয় পোস্টারকে ঘিরে  শুরু হয়েছে রাজনৈতিক তরজা । 


এর আগে রানীগঞ্জে জে কে নগর এলাকায় পুলিশ ফাঁড়িতে বাবুল সুপ্রিয়'র নামে নিখোঁজের ডায়েরি করেছিল ছাত্রছাত্রীরা। এবার পোস্টার। অভিযোগের তির তৃণমূলের দিকে।

জামুরিয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায় বলেন‌ " বাবুল সুপ্রিয় নিখোঁজ পোস্টার কারা দিয়েছে আমরা তা জানিনা ।   তবে ভোটের সময় বাবুল সুপ্রিয়কে দেখা গেলেও অন্য সময় তাকে দেখতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভোট কিনে পাঁচ বছর দিল্লিতে রাজ করেছেন বাবুল সুপ্রিয়। করোনা মহামারী , অতিবৃষ্টি, ইয়াস সময়েও তাঁকে খুঁজে পাওয়া যায় না। 



অপরদিকে সাংসদ প্রতিনিধি তথা বিজেপি নেতা সন্তোষ সিং জানান " আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সাংসদ কার্যালয় থেকেই মানুষের পরিষেবা প্রদান করা হচ্ছে। যেহেতু বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী তাই ওনাকে একাধিক রাজ্যের দায়িত্ব নিতে হয়। আসানসোলের প্রয়োজনে তিনি সর্বদাই মানুষের সঙ্গে রয়েছেন। বাবুল সুপ্রিয়র ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের পোস্টার লাগানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.